আয়োজন সম্পর্কে
কৃষিসভা ২০২৬ সম্পর্কে
বাংলাদেশের কৃষি ও এগ্রি-বিজনেসের বাস্তব অভিজ্ঞতা, সঠিক দিকনির্দেশনা ও সম্ভাবনার জাতীয় মিলনমেলা।
আমাদের প্রেক্ষাপট ও লক্ষ্য
সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে অবাস্তব, অতি-মুনাফাকেন্দ্রিক তথ্যের কারণে প্রতিদিন শত শত তরুণ কৃষি উদ্যোক্তা ভুল পদক্ষেপে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাঠপর্যায়ের কঠোর বাস্তবতা, রোগবালাই ব্যবস্থাপনা, সঠিক জাত নির্বাচন এবং সরাসরি বাজারজাতকরণের কৌশল না জেনে কোটি কোটি টাকার জাতীয় মূলধন অপচয় হচ্ছে।
কৃষিসভা ২০২৬ এই বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে একটি ইতিবাচক ও বিজ্ঞানসম্মত আন্দোলন। এখানে দেশের শীর্ষ কৃষক, এগ্রো-রিসার্চার, ইনভেস্টর ও এক্সপোর্টাররা একসাথে বসে সরাসরি আলোচনা করবেন বাস্তব চ্যালেঞ্জ ও প্রতিকার নিয়ে।
৭০০–৮০০ ডেলিগেটইন-পার্সন উপস্থিতি
২৬ সেপ্টেম্বর ২০২৬আইডিইবি, ঢাকা
কাদের জন্য এই মহতী সম্মেলন?
প্রগতিশীল কৃষক ও খামারি
এগ্রি-বিজনেস উদ্যোক্তা
কৃষি গবেষক ও শিক্ষাবিদ
বিনিয়োগকারী ও ফান্ডার
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
ডিজিটাল কৃষি কন্টেন্ট ক্রিয়েটর
ফল ও কৃষিপণ্য রপ্তানিকারক
আন্তর্জাতিক ইনপুট আমদানিকারক
কৃষি পেশাজীবী ও কনসালট্যান্ট
তরুণ এগ্রো ড্রিমার্স
