সম্মেলন আচরণবিধি (Code of Conduct)
১. সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশ (Professional Environment)
কৃষিসভা ২০২৬ সকল কৃষক, উদ্যোক্তা, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ প্ল্যাটফর্ম। কোনো ধরনের অসদাচরণ, উস্কানিমূলক বক্তব্য বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
২. ভেন্যু শৃঙ্খলা ও পরিবেশ সংরক্ষণ (Venue Ethics)
আইডিইবি ভেন্যুর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সম্মেলন চলাকালীন মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখা বাধ্যতামূলক।
