শর্তাবলী ও নীতিমালা (Terms & Conditions)
১. সাধারণ নিয়মাবলী (General Terms)
কৃষিসভা ২০২৬ (Krishi Shova 2026) একটি জাতীয় কৃষি ও এগ্রি-বিজনেস কনফারেন্স যা ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর তারিখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ঢাকা-তে অনুষ্ঠিত হবে। এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারী সকল নিয়ম ও শর্তাবলী মেনে নিতে সম্মতি জ্ঞাপন করছেন।
২. আসন সংরক্ষণ ও ক্যাপাসিটি (Seating & Capacity)
ভেন্যুর মোট আসন সংখ্যা ৭০০–৮০০ জনে সীমাবদ্ধ। টিকিট ক্রয়ের পর অর্গানাইজার কর্তৃক পেমেন্ট যাচাইকরণের ভিত্তিতে আসন চূড়ান্ত হবে। অর্গানাইজার যে কোনো অননুমোদিত বা ভুল তথ্যের রেজিস্ট্রেশন বাতিলের অধিকার সংরক্ষণ করে।
৩. পরিচয়পত্র ও প্রবেশাধিকার (Identity & Entry)
ইভেন্টস্থলে প্রবেশের সময় অংশগ্রহণকারীকে তার ডিজিটাল কিউআর টিকিট এবং বৈধ জাতীয় পরিচয়পত্র/প্রাতিষ্ঠানিক আইডি বা শিক্ষার্থী কার্ড প্রদর্শন করতে হবে।
